Tuesday, November 23, 2021

A short journey from uluberia to Kolkata | Howrah bridge


 Hi, thanks for watching our video about A short journey from uluberia to Kolkata | Howrah bridge!

In this video we’ll walk you through: Journey from uluberia to Kolkata by bike. Sunan Guides with Atanu নমস্কার বন্ধুরা।সুমন গাইডস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। করোনা মহামারির এই সময়ে দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটাতে আমরা আজ বেরিয়ে পড়েছি একটি ছোট্ট ভ্রমনে।আজ আমাদের গন্তব্য আমার আপনার সবার পরিচিত, আমাদের সবার প্রিয় শহর কোলকাতায়। উলুবেড়িয়ার নতুন ফ্লাইওভার অতিক্রম করে জাতীয় সড়ক ধরে আমরা এগিয়ে চলেছি শহরের দিকে।ঝাঁ চকচকে জাতীয় সড়ক, দুইপাশে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য্য আর মাঝে মাঝে গা ঘেঁষে বেরিয়ে যাওয়া যানবাহন।অল্প সময়ের জন্য হলেও আমাদের এই ছোট্ট ভ্রমণ মনের আঙ্গিনায় উঁকি দিয়ে যাচ্ছে এক অবারিত আনন্দ। পাঁচলা,রানীহাটি, ধুলাগড় ছেড়ে আমরা এসে পড়লাম সলপ মোড়ে। হাওড়া জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান।যেখান থেকে পৃথক হয়ে যাচ্ছে দিল্লি রোড ও মুম্বাই রোড।সলপ অতিক্রম করে আমরা এসে পড়লাম দক্ষিণ পূর্ব রেলওয়ে সেকশনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন সাঁতরাগাছি জংশনে।কোনা এক্সপ্রেসওয়ে অতিক্রম করে হাওড়ার অবনী মল ও ফোরশোর রোড টপকে আমরা এলাম গেটওয়ে অফ কোলকাতা হাওয়া ব্রীজে। ইংরেজ আমলে তৈরী এই সেতু আজও আমাদের সবার কাছে অপার বিস্ময়।নীচ দিয়ে বয়ে চলা গঙ্গা অবারিত জলধারা আর তার ওপর দাঁড়িয়ে ব্রিটিশ স্থাপত্যের অন্যতম নিদর্শন আমাদের সপ্নের সেতু, আমাদের সবার প্রিয়, হাওড়া ও কোলকাতাকে সংযুক্তকারী হাওড়া ব্রীজ বা রবীন্দ্র সেতু। সেতু অতিক্রম করে অবশেষে আমরা এসে পড়লাম আমাদের আজকের গন্তব্য কল্লোলিনী তিলোত্তমা কোলকাতায়। দুই চোখে প্রকৃতির চোখ জুড়িয়ে যাওয়া অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে করতে শেষ হলো আমাদের এই ছোট্ট ভ্রমণ।

No comments:

Post a Comment

Sarbojonin Durga Puja in Uluberia 2021 | Suman Guides

  Uluberia is a small city of Howrah District in West Bengal. Durga Puja is the famous Bengali festival. Howrah is a small district in West ...